রাজবাড়ীর বালিয়াকান্দিতে ওজনে কারচুপি করার অভিযোগে ২ আড়তদার ও মোটরযান আইনে ১ জনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা।
রবিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিঁয়াজের আড়তদাররা ওজনে কারচুপি করায় আড়তদার আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা, মনির হোসেনকে ৪ হাজার টাকা এবং মোটরযান আইনে ইউসুফ নামে এক ব্যক্তিকে একশত টাকা জরিমানা করেন। এছাড়াও বাজারে মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি বাজার এলাকায় মাইকিং করা হয়েছে। সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। কোন আড়তদার নির্দেশনা অমান্য করে বেশি নিলে আমাকে অভিযোগ দিলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি