কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সংকটে থাকেন তবে ‘৩৩৩’ নম্বরে কল দিলে অবগত করলেই তার বাসায় খাবার পৌঁছে যাবে।

রোববার (২৫ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার খাদ্য মজুদ কম, তারপরও ভারত থেকে ৫ লক্ষ মেট্টিক টন চাল আমদানি করা হয়েছে। আর বোরো ধান ক্রয় করা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।

এদিকে ত্রাণ সচিব মো. মোহসীন জানিয়েছেন, মহামারি করোনার দ্বিতীয় ঢেউ রোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এসময় তিনি বলেন, এবার শিল্প কারখানা বন্ধ না হওয়াতে গত বছরের তুলনায় এবার কম সংখ্যক মানুষ কর্মহীন হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর