টাঙ্গাইলে যৌনপল্লীতে প্রধানমন্ত্রীর উপহার

টাঙ্গাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্নক লকডাউনে কর্মহীন ও অসহায় যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শহরের কান্দাপাড়া এলাকার স্থাপিত যৌনপল্লীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, পৌর মেয়র এস এম সিরাজুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম প্রমুখ।

এসময়- ৫৫০ জন যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও টাঙ্গাইল লেডিস ক্লাবের উদ্যোগে শিশুদেরকে ঈদের পোষাক কেনার জন্য ১২০ জন শিশুকে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর