বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯, সুস্থ ৪৭

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৮৪টি নমুনার ফলাফলে নতুন করে ১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদরের ১৫ জন, দুপচাঁচিয়া ২ জন এবং বাকি দুইজন শিবগঞ্জ এবং শেরপুরের বাসিন্দা।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪ এপ্রিল, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৪টি নমুনায় ১২জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২০টি নমুনায় ৭ জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৭৬জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৩৫৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৮৬ জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০৩২ জন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর