স্বাস্থ্যবিধি না মানলে আবারো কঠোর লকডাউন: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লকডাউন তুলে দেয়ার পর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে না চললে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।
রোববার (২৫ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, চলমান লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তা না হলে সরকার আবারো কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব।
আগামী ২৮ এপ্রিল থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ। নতুন করে আর মেয়াদ বাড়ানো হচ্ছে না লকডাউনের।
বার্তাবাজার/ই.এইচ.এম