করোনা মুক্ত তারকা দম্পতি সেলিম-রোজী

করোনা মুক্ত হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার স্ত্রী রোজী সিদ্দিকী।

গেলো মাসের শেষের দিকে কিছুটা অসুস্থতা অনুভব করেন অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিমও।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তারা দুজনেই ঢাকার একটি হাসপাতালে নমুনা পরীক্ষা করান। ফলাফল আসে তারা পজিটিভ। তবে চিকিৎসকদের পরামর্শে তারা দুজনেই বাসাতেই চিকিৎসা নিয়েছেন।

অসুস্থতার আগে শহিদুজ্জামান সেলিম একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। রোজিও কাজ করেছেন বেশ কিছু নাটকে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর