বাংলাদেশ সফরে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের বাংলাদেশে আসছেন সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি। আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তিনি ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও বৈঠক করবেন। ভ্যাকসিন ইস্যু ছাড়াও চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর নানা কারণে গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেটি সফরের পূর্বমুহূর্তে স্থগিত হয়ে যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর