আরমানিটোলার আগুনে প্রাণ গেল আরো একজনের

রাজধানীর আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামে ছয়তলা ভবনের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম সাফায়েত। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।

রোববার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

তিনি জানান, এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো। এখনও ১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর