গরমে দুর্বিষহ জনজীবন, আজও বাড়তে পারে তাপমাত্রা

শনিবার (২৪ এপ্রিল) দেশের অধিকাংশ অঞ্চলেই তীব্র গরম অনুভূত হয়েছে। গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে যার পরিমাপ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বাকি অঞ্চলগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা ছিল ৩৭, ৩৮, ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এই তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এই দুর্ভোগ এখনই কমছে না। কারণ আজও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, শনিবার ঢাকায় ৩৮, ফরিদপুরে ৩৮.২, টাঙ্গাইলে ৩৭, গোপালগঞ্জে ৩৮.৫, মাদারীপুরে ৩৭.৫, ময়মনসিংহে ৩৬, নিকলিতে ৩৬, নেত্রকোনায় ৩৬, চট্টগ্রামে ৩৭, সন্দ্বীপে ৩৮.১, সীতাকুণ্ডে ৩৯.৫, রাঙ্গামাটিতে ৩৮.৫, কুমিল্লায় ৩৭.৫, চাঁদপুরে ৩৮, মাইজদী কোর্টে ৩৭.৫, ফেনীতে ৩৭.৮,বদলগাছীতে ৩৭.৪, তাড়াশে ৩৫.৬, রংপুরে ৩৪.৫, দিনাজপুরে ৩৫, সৈয়দপুরে ৩৫.৮, তেঁতুলিয়ায় ৩৪.৮, ডিমলায় ৩৪.৫, হাতিয়ায় ৩৭.৪, কক্সবাজারে ৩৬.৭, কুতুবদিয়ায় ৩৫.৫, টেকনাফে ৩৫.৭, সিলেটে ৩৫.৭, শ্রীমঙ্গলে ৩৬.২, রাজশাহীতে ৩৯, ঈশ্বরদীতে ৩৮, বগুড়ায় ৩৬.৭, রাজারহাটে ৩৪, খুলনায় ৩৯.৬, মোংলায় ৩৯.৪, সাতক্ষীরায় ৩৮.২, যশোরে ৪০, চুয়াডাঙ্গায় ৩৯.৫, কুমারখালীতে ৩৯, বরিশালে ৩৮.২, পটুয়াখালীতে ৩৮.৩, খেপুপাড়ায় ৩৮.৭ ও ভোলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘দেশেজুড়ে আজও সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

আবুল কালাম মল্লিক আরো বলেন, তাপমাত্রা যে হারে বেড়েছে, সেই হারে গরমের অনুভব বাড়েনি। তবে গরম অনুভব গতকালের চেয়ে বেশি বাড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের অনুভব কিছুটা কম রয়েছে।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর