বিদেশি নোট দেখিয়ে রাজধানীতে অভিনব প্রতারণা

মানুষকে বোকা বানিয়ে সর্বস্ব কেড়ে নিতে নিত্য নতুন কৌশল করছে প্রতারক চক্র। মূলত ব্যাংকে লেনদেন করতে যাওয়া ব্যক্তিদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পেতেছে কয়েকটি চক্র। গত সপ্তাহে গুলশানে এমন একটি চক্রের ফাঁদে পড়েন এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজ দেখে চক্রটিকে আটক করে পুলিশ।

৪ এপ্রিল, বেলা ১২টা। রাজধানীর গুলশান আজাদ মসজিদ। রাস্তার ওপারে এসে থামলো একটি সিএনজি অটোরিকশা। সেখানে আসলেন এক ব্যক্তি।তাকে একটি বিদেশি নোট দেখান সিএনজি অটোরিকশার চালক। জানান, তার গাড়িতে এটি ফেলে গেছেন এক বিদেশি।

এর কিছুক্ষণ পর আরও দুজন লোক আসেন সেখানে। ওই নোট দেখে একজন জানান, এটি ১০০ ওমানি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকা। আর পাশের জন নিজেকে ব্যাংকার পরিচয় দিয়ে নোটি আসল এবং ওমানি রিয়াল তা নিশ্চিত করেন। পুরো বিষয়টি পাশে দাঁড়িয়েই দেখছিলেন লাল পোশাকপরা এক ব্যক্তি।

পরে প্রতারক অটোরিকশা চালক মাত্র ১০ হাজার টাকায় দিতে চান এক-একটি ওমানি রিয়াল। প্রতারকদের মাঝে একজন বিশ্বাস অর্জনের জন্য দুটি নোট কিনেও নেন। এরপর ব্যাংকে জমা দিতে যাওয়া ২ লাখ টাকা দিয়ে ২০টি নোট কিনে ফেলেন লাল পোশাকপরা এই ব্যক্তি। কিন্তু জানতেন না, প্রতারণার শিকার হয়েছেন তিনি।

পরে অভিযান চালিয়ে চক্রের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানায়, এর আগেও বেশ কয়েকবার এদের গ্রেপ্তার করা হয়েছে।

এমন আরো কয়েকটি চক্রকে ধরতে চলছে পুলিশি অভিযান।

সূত্র: চ্যানেল২৪

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর