ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন

চলমান কঠোর লকডাউনের মেয়াদ শেষে আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সারাদেশে গণপরিবহন চালু করে দেওয়ার কথা ভাবছে সরকার। তবে ট্রেন চালুর বিষয়ে কোনো নির্দেশনা না আসলেও সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে ট্রেন। তবে এখন পর্যন্ত ট্রেন চলাচলের কোনো নির্দেশনা আসেনি।

এর আগে দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, চলমান ‘লকডাউনে’র পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার। গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে।

উল্লেখ্য, করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে গত ৩ এপ্রিল যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর