আশুলিয়ায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি ভাঙ্গারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের বগাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর