সৌদি আরবের স্কুলে পড়ানো হবে মহাভারত-রামায়ণ

এবার মুসলিমদের জন্য পবিত্রতম দেশ সৌদি আরবের স্কুলগুলোতে ভারতীয় মহাকাব্য মহাভারত ও রামায়ণ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরবের শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অন্তর্ভুক্ত এই উদ্যোগ। শুধু রামায়ণ এবং মহাভারতই নয়, ভারতীয় আয়ুর্বেদ এবং ইয়োগা নিয়েও পড়ানো হবে শিক্ষার্থীদের।

জানা যায়, যুবরাজের মুহাম্মদ বিন সালমানের এই উদ্যোগের মাধ্যমে সৌদির শিক্ষাব্যবস্থায় একাধিক সংস্কার করা হয়েছে। বিভিন্ন দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংগে শিক্ষার্থীদের পরিচিত করতেই এই উদ্যোগ। যুবরাজের ওই প্রকল্পের আওতায় বাধ্যতামূলক হয়েছে ইংরেজি ভাষাশিক্ষাও।

শিক্ষাক্ষেত্রে সৌদির এই সংস্কারের বিষয়টি তুলে ধরে নৌফ আলমারওয়াই নামে সে দেশের এক যোগব্যায়াম শিক্ষক টুইটারে লিখেছেন, সৌদি আরবের এই নতুন ভিশন ২০৩০ সহাবস্থানে বিশ্বাসী এবং সহনশীল এক প্রজন্ম তৈরি করতে সাহায্য করবে। পাঠ্যক্রমে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, রামায়ণ, কর্ম, মহাভারত এবং ধর্ম যোগ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর