হেফাজতের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
হেফাজতে ইসলামের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ২ ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের দল থেকে বহিষ্কারাদেশ দেয়া হয়।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মাদক সেবনসহ ও বিভিন্ন বিষয়ে জড়িত থাকার অভিযোগে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং হেফাজতে ইসলামের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জুম্মান সরকারকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ভিএস