কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডোবার পানিতে ডুবে সোলেমান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউশাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু সোলেমান একই গ্রামের মো. শামীম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলা করার সময় সবাই অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। স্থানীয়রা খোজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু সোলেমানকে মৃত ঘোষনা করে।

কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ এটিএম মাহমুদুল হক বার্তাবাজারকে এ শিশুটির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর