শার্শায় প্রাইভেটকারে আগুন

যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৪ মার্চ) বাগআঁচড়ায় রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসার তোহিদুর রহমান বার্তাবাজারকে জানান, শার্শার বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।তারে লুজ কানেকশন থেকে আগুনের সুত্রপাত বলে জানাযায়।এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগআঁচড়া নিউ মার্কেটের পাশে প্রাইভেটকারটি আজ কলারোয়া থেকে ক্রয় করে নিয়ে এসে রাখা হয়। হঠাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তীব্রতা বেড়ে যায়।

এদিকে এ ঘটনায় যশোর সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিলো।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর