মসজিদে নববীতে নারী নিরাপত্তাকর্মী নিয়োগ

সৌদি আরব সরকার মুসলিমদের পবিত্রতম উপাসনালয় মসজিদুল হারামের পর এবার মসজিদে নববীতেও নারী নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন। নিরাপত্তায় নিয়োজিত বিশেষ এই কর্মীদলের প্রথম অংশকে ইতোমধ্যে কর্মস্থলে পাঠানো হয়েছে।

জানা যায়, পবিত্র রমজান মাসে নারী নিরাপত্তা কর্মীরা মসজিদে নববীতে আগত নারী মুসল্লি ও জিয়ারতকারীদের স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ নিরাপত্তাবিষয়ক সেবা প্রদান করছেন।

এ খবর নিশ্চিত করে মদিনা নগরীর পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল রহমান আল মাসহান গণমাধ্যমকে জানান, মসজিদে নববীতে ৯৯ সদস্যের নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, তারা মসজিদে নববীতে নারীদের রওজা শরিফ জিয়ারতের কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করছে। সূত্র : সৌদি গেজেট ও খালিজ টাইস।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর