কর্মহীন মানুষের মাঝে পুলিশের ইফতার সামগ্রী বিতরণ
বরগুনা করোনা পরিস্থিতিতে পুরো রমজান মাসে কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে বরগুনা জেলা পুলিশ।
তারই ধারাবাহীকতায় বরগুনা সদর থানা পুলিশের উদ্যোগে রোজাদার পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বরগুনা শহরে বিভিন্ন মোড়ে কয়েক জন রোজাদার পথচারির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম মিলন, বার্তা বাজার বরগুনা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, মাই টিভি বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনসহ বরগুনা থানা পুলিশের এসআই সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বার্তা বাজার’কে বলেন, বরগুনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সদর থানা পুলিশের উদ্যোগে রমজানের প্রতিটি ইফতারে রোজাদার পথচারিদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হবে।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/ভিএস