বিএনপিতে আবারও শোক: মারা গেলেন চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়া
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২০ আসনের সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমেক নিশ্চিত করে ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু বলেন, গেল কিছুদিন ধরেই জিয়া ভাই অসুস্থ ছিলেন। তার পায়ে ইনফেকশন হয়েছিল। সেটার অপারেশন করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই তার করোনা পজিটিভ আসে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিএনপির এই শীর্ষ নেতা প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে। সবশেষ তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।
ব্যারিস্টার জিয়াউর রহমান খান এরশাদ পতন-পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন। পরে বিএনপির প্রার্থী হয়ে এই আসনে (তৎকালিন ঢাকা-১৩) ১৯৯১-২০০১ সাল পর্যন্ত পরপর চারটি নির্বাচনে এমপি নির্বাচিত হন।
বার্তা বাজার/এসজে