গান শুনতে নিষেধ করায় রোহিঙ্গা ক্যাম্পে মাওলানাকে হত্যা

শকক্সবাজারের টেকনাফে গান শুনতে নিষেধ করায় এক মাওলানাকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।

নিহত ওই মাওলানার নাম নুরুল হক। অভিযুক্ত কিশোরের নাম মোহাম্মাদ জাবের। তারা ক্যাম্পের এ/৩ ব্লকের বাসিন্দা।

জানা যায়, শনিবার দুপুরে মাওলানা নুরুল হক জোহরের নামাজে যাচ্ছিলেন। এসময় পথেই গাছের নিচে বসে গান শুনছিলেন মোহাম্মদ জাবের। যা দেখে ওই মাওলানা তাকে ধমক দিয়ে রোজার গান শুনতে নিষেধ করেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে ঝগড়া শুরু হয়।
ঘটনার এক পর্যায়ে ওই কিশোর ‘এক টাকার মোল্লা’ বলে মাওলানাকে কিল-ঘুষি মারে। আর এতেই মৃত্যু হয় মাওলানার।

রোহিঙ্গা শিবিরে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা জানান, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর