সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে অনেকগুলো ফেইক আইডি রয়েছে।
এসব আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য, ছবি ও বিভ্রান্তিমূলক কন্টেন্ট প্রচার করা হচ্ছে। যা মানুষকে বিভ্রান্ত করছে। মন্ত্রীর নামে এসব ফেইক আইডি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।
আরও বলা হয়, ওবায়দুল কাদের যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফায়েড আইডি। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়।
বার্তা বাজার/এসজে