৪০ ডিগ্রিতে থাকা তাপমাত্রা বাড়তে পারে আরও

দেশে গত দু’দিন ছিল স্বাভাবিক তাপমাত্রা। কিন্তু শনিবারের (২৪ এপ্রিল) তাপমাত্রার পারদ গিয়ে ঠেকে ৪০ ডিগ্রিতে। তাপমাত্রা এই অবস্থা থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের পঞ্চম তাপপ্রবাহের শুরুটাই হলো তীব্রতা দিয়ে, যা আরও বাড়ার আভাস রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার দেশে বেশ কিছু জায়গায় ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, কুমারখালীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস; খুলনায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি, মোংলায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি, চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩৬ শতাংশ অর্থাৎ অপেক্ষাকৃত কম থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে কম।

এর আগে, চতুর্থ তাপপ্রবাহে গত সপ্তাহে থার্মোমিটারের পারদ রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর