মুন্সীগঞ্জের সিরাজদিখান হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহ (২১)-কে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃত দুজনেই হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর পুত্র।
শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল এবং মোহাম্মদ উল্লাহকে বাগের হাট জেলা থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি (তদন্ত)মো. কামরুজ্জামান জানান, সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার জেরে সেখানে তান্ডব চালানোর মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদ্বয় ১০ মামলার আসামী।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস