গোলাপগঞ্জে দুই প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো. দিলওয়ার হোসেন ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্ট’র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের যৌথ অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্যের সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম।

আসাদুজ্জামান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি জিয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কোষাধ্যক্ষ সুফিয়ান জালালী।

অনুষ্ঠানে ১৯৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাহিম আহমদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর