হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে গ্রেফতার করা হয় ২০ দলীয় জোটের শীর্ষ এই নেতাকে।
তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সন্ধ্যায় আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দায়েরকৃত মামলার আসামি তিনি।
বার্তা বাজার/এসজে