সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশে কৃষকের পাশে দাড়িয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৪ এপ্রিল) দিনব্যাপি রোজা রেখে সেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে ঘরে তুলো দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পিংনা ইউনিয়নের চিতুলিয়াপাড়ার জামাত আলীর ১ বিঘা ১৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেয়া হয়।

এসময় ছাত্রলীগ নেতা রবিউল আলম রবির নেতৃত্বে নাঈম হাসান, ফারুক, পন্ডিত বাবু, সাব্বির, নুরু, রাকিব, সাকলাইন, জয়, সাগর, আলামিন, সাহস সহ ৩০ জন নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই করতে সহযোগিতা করেন।

এ বিষয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে আমরা এই করোনা লগ্নে কৃষকের পাশে দাঁড়িয়েছি। এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে সাধারণ মানুষের কাছে থেকে কাজ করছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর