বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক বাংলাদেশ জার্নালের সাব-এডিটর মো. নাজমুল হোসেন সভাপতি, বাংলা বায়ান্ন নিউজের প্রতিবেদক জাফর ইকবালকে সাধারণ সম্পাদক ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের নিজস্ব প্রতিবেদক তাছিন জামান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনলাইনে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম মনি ও নির্বাচন কমিশনার শাহরিয়ার মাসুদ এক বছর মেয়াদী এই নতুন কমিটি গঠন করেন। আজ (২৪এপ্রিল) কমিটি চূড়ান্ত অনুমোদন করেন “বাঙলা কলেজ সাংবাদিক সমিতি(বাকসাস)” এর প্রধান উপদেষ্টা ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। 
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া বার্তা বাজারের নিজস্ব প্রতিবেদক তাছিন জামান বলেন,আগের কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলাম।নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। খুবই ভালো লাগছে। আশাকরি আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবো। আমার উপর ভরসা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই প্রিয় কর্মস্থল বার্তা বাজার এর সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দীন পাটোয়ারী এবং অন্যান্য সবার প্রতি। সবাই আমার জন্য দোয়া করবেন।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এছাড়াও দুজন সহ-সভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক, পাঁচজন সম্পাদক, চারজন উপ-সম্পাদক এবং চারজন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাছিন জামান/বার্তাবাজার/ভিএস