অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের শিক্ষার্থীদের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সকলকে জানিয়ে দেয়া হবে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ আরো অনেকেই।

মতবিনিময় সভায় উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে একই শিক্ষাবর্ষে আটকে না থাকে সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর