পাংশায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিঠু ফের গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী মিঠু শেখ ফের ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। এর আগে সাড়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছিল এই মিঠু।

মিঠু রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের পালের ডাঙ্গী গ্রামের খোরশেধ শেখের ছেলে।

জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন’র নেতৃত্বে এস আই মোঃ হুমায়ুর রেজা, এ এস আই জহুরুল হক, এ এস আই আব্দুর রহিম সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী মিঠু শেখকে গ্রেফতার করেছে।

শনিবার (২৪ এপ্রিল) গ্রেফতার কৃত মিঠু শেখকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

পাংশা মডেল থানা পুলিশ এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বার্তা বাজারকে বলেন, মিঠু দির্ঘদিন ধরে মাদক ব্যবসায়ার সাথে জড়িত,পাংশা থানায় তার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে ৩০০ পিস ইয়াবাসহ সে গ্রেফতার হয়েছিল।

এবার আমাদের পাংশা থানা পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে। পাংশা থানা এলাকা মাদক মুক্ত রাখতে পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর