গণপরিবহন চললে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলমন্ত্রী

গণপরিবহণ চলা শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর লকডাউনের মধ্যেও চলাচল করেছে।

সুজন বলেন, ট্রেন চলাচলের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। সরকার ২৯ এপ্রিল থেকে গণপরিবহণ চালুর সিদ্ধান্ত নিলে একই দিন থেকে ট্রেনও চলাচল শুরু করবে। অবশ্যই সেটা স্বাস্থ্যবিধি মেনে।

গত ৩ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রোধে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর