চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ ১০পিস ইয়াবা বডি জব্দ করেছে। আজ শনিবার ভোরে পুলিশ দক্ষিণ ঢেমশা চান্দের বাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ টাকা, ইয়াবা বিক্রির হিসাব খাতাসহ উদ্ধার করে।
এসময় মাদক কারবারে জড়িত দক্ষিণ ঢেমশা চান্দের বাড়ি মৃত নুরুচ্ছফার ছেলে মো.পারভেজ (২৬), মুন্সী পাড়ার মো. নুরুন্নবীর ছেলে মো. শাহজাহান (২৮), খলিফা পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. ইমন (২০) ও সিএনজি চালক আবু তাহেরকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ সাইফুল আলম, উপপরিদর্শক (এসআই) সুব্রত দাশ, উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেনসঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ঢেমশা চান্দের পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫শ ১০ পিস ইয়াবা বডি, সেবনের সরঞ্জাম, নগদ ৩ হাজার ২শ টাকা, ইয়াবা বিক্রির হিসাব খাতাসহ চার জনকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, শনিবার ভোরে ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ে করে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুমন শাহ/বার্তাবাজার/পি