কাশিমপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের ৫ নং ওয়ার্ডের পূর্ব শৈলডুবী এলাকার নুরুল ইসলাম এর ভাড়াটিয়া, বাগবাড়ী কেপ ফ্যক্টরীর শ্রমিক মোসাঃ দুলালি বেগম (২৫) গত রাতে নিজ রুমে গলায় ফাঁস নিয়ে আত্বহত্যা করে।

স্বামী রজব আলী (২১) জানায়, পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হত। গতরাতে ঝগড়ার এক পর্যায়ে সেহেরীর পর আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে বেলকুনির লোহার গ্রিলে নিজ ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে। রজব আলী ঐ এলাকার জাকিরের হোটেলে দীর্ঘদিন কাজ করত। দুলালি বেগম পাবনা জেলা ভেড়ামারা থানার মানিকনগর গ্রামের কন্যা।

দু’সন্তানসহ আগের স্বামীকে ছেড়ে গত চার বছর আগে দুলালি ও রজব আলীর বিয়ে হয়, তাদের ঘরে রোমানা নামে ৩ বছরের আরো এক কন্যা সন্তান আছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানতে পারব।

কোনাবাড়ী জোনের এসি থোয়াই অংপ্রু মারমা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের এডিসি রেজওয়ান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর