বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করার জন্য দ্বিতীয় বারের মতো নমুনা সংগ্রহ করা হয়।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন।
তিনি বলেন, আজ বিকেলে খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট আট ঘণ্টা পরে আমরা হাতে পাবো বলে আশা করছি।
এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শনিবার ও আগামীকাল রোববার তার কিছু পরীক্ষা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ এবং আগামীকাল আর কিছু পরীক্ষা করা হবে।।
বার্তাবাজার/ই.এইচ.এম