নাটোরের সিংড়ায় ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। থানায় মামলা করতে চাইলে ও বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসে অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব উল আলমের দারস্থ হলে তিনি সিংড়া থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, এ বিষয়ে শুক্রবার দুপুরে সিংড়া থানায় মেয়ের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তবে এখনো কোনো আসামী গ্রেপ্তার হয়নি।
জানা যায়, গত ১৭ এপ্রিল দুপুর ১২ টার সময়ে উপজেলার চামারী ইউনিয়নের হাসিঘাটি গ্রামে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর মা পার্শ্ববর্তী বাগানে গেলে এ সুযোগে প্রতিবেশি হারেজ উদ্দিনের পুত্র সজিব ঘরে প্রবেশ করে ঐ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করতে থাকে, এমতাবস্থায় তাঁর মা দরজা বন্ধ দেখে ঘরে ঢুকে দেখতে পায় তাঁর মেয়ের মুখ চেপে ধর্ষণের চেষ্টারত। পরে তাঁকে টেনে বাইরে নিয়ে আসে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে শহীদুল, সাদ্দাম, রুপলাল সহ গ্রাম্য প্রধানরা শালিশে ১৫ হাজার টাকা জরিমানা করে। স্থানীয় ২ টি মসজিদে ১০ হাজার বাদে ৫ হাজার টাকা মেয়ের মাকে দিতে চায়। পরে শুক্রবার মেয়ের মা সাথী খাতুন বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সিংড়া থানার ওসি নুরে আলম জানান এ বিষয় এ অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রবিন খান/বার্তাবাজার/পি