চার দিনের রিমান্ড শেষে কারাগারে নিপুণ রায়

চার দিনের রিমান্ড শেষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানায় বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ডে ছিলেন বিএনপির এ নেত্রী।

রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার এসআই বিলাল আল আজাদ তাকে আদালতে হাজির করে কারাবন্দি রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল কারাগারে থেকে আসামিদের হেফাজত পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পাওয়া গেছে। তথ্য যাচাই-বাচাই প্রক্রিয়াধীন। তবে প্রাথমিকভাবে আসামিদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। আসামির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলমান।

আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাই মামলার তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চার জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর