প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ পেল ১৫’শ অসহায় প্রতিবন্ধী-হিজরা

রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১৫ শ অসহায় যৌনজীবি, প্রতিবন্ধী ও হিজড়ার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (২৪ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ হতে এ ত্রাণগুলো বিতরণ করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, করোনার চলমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দৌলতদিয়ার অসহায় পল্লীবাসী, এখানকার প্রতিবন্ধী ও হিজরা সম্প্রদায়ের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত আগ্রহে আজকে জরুরিভাবে এ ত্রাণসামগ্রীগুলো দেয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণের মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি করে চাল,১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ২ কেজি আলু ও আধা লিটার সয়াবিন তেল।

ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম,অসহায় নারী ঐক্য কল্যাণ সমিতির সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর