সাভারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার সাভারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন হলো।

শনিবার (২৪ এপ্রিল) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এর উদ্বোধন করেন।

এসময় ডা. সায়েমুল হুদা বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- ডাঃ ফেরদৌসি আক্তার (আর এম ও), ডাঃ আরমান আহমেদ (এম ও ডি সি) প্রমুখসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর