তিতাসে পুরো গলিত লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় পুরো গলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

আজ শনিবার বিকালে কলাকান্দি ইউনিয়ন দড়িমাছিমপুর গ্রামের আবু কালামের পুকুর পাড়ের ঝুপ থেকে পুরো গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেন এটি একটি বৃদ্ধা পুরুষের লাশ (কংঙ্কাল)। কারণ সাথে আছে একটি পাঞ্জাবী, লুঙ্গী ও পকেটে ১টি মোবাইল, মাস্ক এবং কিছু ট্যাবলেট জাতীয় ঔষধ। তিতাস থানার পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুরো গলিত একটি লাশ প্রায় কংঙ্কাল উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনেক দিন পূর্বে এখানে লাশটি পরে আছে, তবে এখনো তার কোন পরিচয় পাওয়া যায়নি, যদি পরিচয় পাওয়া যায় অথবা ময়না তদন্তের রিপোর্ট আসলে বুজা যাবে মৃত্যুর রহস্য কি?। পরিচয় ও রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও পিবি আই এবং সিআইডিসহ পুলিশ প্রশাসনের একাধিক টিম কাজ করছে।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর