ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি পাওয়া গেছে, খোজ নেই আরোহীদের

সব জল্পনার অবসান ঘটিয়ে খোঁজ মিলেছে ইন্দোনেশিয়ার সাবমেরিনটির। ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে আমেরিকান গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

শনিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল ইউদো মারগোনো।

টর্পেডো মহড়ায় অংশ নিয়ে গভীর সাগরে ডাইভ দিয়ে বুধবার নিখোঁজ হয় কেআরআই নাঙ্গগালা-৪০২ নামের সাবমেরিনটি।

এদিকে, সাবমেরিনটিতে তিন দিনের অক্সিজেন ছিল। কিন্তু তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও সাবমেরিনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে শনিবার ওই সাবমেরিনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সাবমেরিনের ভেতরে থাকা বিভিন্ন আইটেম যেমন স্পঞ্জেস, গ্রিজ বোতল এবং নামাজের জন্য ব্যবহৃত সামগ্রী পেয়েছেন। তবে এখনো আরোহীদের পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাডমিরাল ইউদো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর