গত একদিনে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬’শ ৯৭ জনের। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৭ লাখ ৪২ হাজার ৪০০জনে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।
এতে আরো বলা হয়, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম