টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় দেলুয়ার হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলুয়ার উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, সকালে দেলুয়ার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হয়। মহাসড়কের ওইস্থানে পৌছে ঢাকার দিক থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার পর ট্রাকসহ চালক আব্দুল মোমেনকে আটক করেছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোজ্জাফর হোসেন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর