মসজিদের ইমামের বকেয়া বেতন চাওয়ায় সংঘর্ষ, গ্রেফতার ২

কুমিল্লার তিতাস উপজেলায় মসজিদের ইমামের ১৩ মাসের বকেয়া বেতন চাওয়ায় সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর উত্তর পাড়া ভূঁইয়া বাড়ী জামে মসজিদ সংলগ্ন।

উক্ত ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করে আজ শনিবার কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদের দাতা সদস্য মোঃ পলাশ মিয়া সকলের বকেয়া বেতন দেওয়ার জন্য অনুরোধ করেন এবং মিজান মাস্টারের পরিবারের ১৩ মাসের বকেয়া বতেন দেওয়ার কথাও বলে। জুম্মার নামাজ শেষে মিজান মাষ্টারের ছেলে মোঃ টিটু মিয়া(৪০), মোঃ হাসান(৩৩), আতিকুর রহমানসহ(২৫) আরো ৮/১০ জন ক্ষিপ্ত হয়ে পলাশের উপর হামলা চালায়। মরিয়ম ও পারুল পলাশকে রক্ষা করতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং ভর্তি করা হয়েছে, বাকী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মসজিদের কোষাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, পলাশ মসজিদের খাতা দেখে সকলের বকেয়া বেতন এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া জন্য অনুরোধ করেন। তখন অনেক মুসল্লী বলেন কার কত মাস একটু জানিয়ে দিলে ভাল হয়, তখন পলাশ সকলের নাম প্রকাশ করেন এবং কার কত মাস তা বলে দেন। জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাহির হওয়ার পর কাশেম নামের এক ব্যক্তি পলাশকে বলে বেতন দিবেনা। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান, টিটু, আতিকসহ আরো অনেকে দেশীয় অস্রশস্র নিয়ে পলাশ এর উপর হামলা চালায় এবং যারা রক্ষা করতে এগিয়ে আসে তাদেরও আঘাত করে।

এ ঘটনায় পলাশের মা পারুল আক্তার বাদী হয়ে তিতাস থানায় একটি অভিযোগ করলে টিটু ও হাসানকে গ্রেফতার করে কুমিল্লা কোর্টে প্রেরণ করে।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর