ধামইরহাট সীমান্তে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
নওগাঁর ধামইরহাটে বিজিবির অভিযানে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ২৬৪ এর নিকট খড়মপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল হতে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লক্ষাধিক টাকা।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি