বিষ দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

সাতক্ষীরার কলারোয়ায় লাঙ্গলঝাড়া এলাকার এক মৎস্য ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধ।

শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘের মালিক ওই এলাকার রুউতস বলেন, আজ সকালে আমার ঘেরে মাছ ধরার কথা ছিল কিন্তু সেটা আর হলো না। রাতের আধারে ঘেরের মাছ বিষ দিয়ে মেরে দিয়েছে আমার প্রতিপক্ষ আলিম গং।

আমার ১ লাখ টাকা লোন নেওয়া আছে। এছাড়া ২ লাখ টাকার মত মানুষের কাছ থেকে ধার নিয়ে মাছ চাষ করেছিলাম। আমার ঘেরে রুই, মৃগেল, কাতলা, চীতল, জাপানি ট্যাবলেট, জাপানি পুটি, বাটা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। আমি একটি মাছও নিতে পারিনি। সব মাছ বিষ প্রয়োগের ফলে পচে নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, ৩ বছরের জন্য ১ লাখ টাকার বিনিময়ে এই ঘেরটি লিস নিয়েছি।‌ কিন্তু এই ঘেরটি আমার নেওয়ার আগে আলিমের কাছে ছিল। লিস শেষ হওয়ার পর আলিম ঘেরটি পূণরায় নিতে চেয়েছিলো। কিন্তু তিনি আর নিতে পারিনি। যার সূত্রধরে আলিমের সাথে আমার বিরোধ চলছিল। ওই শত্রুতার জেরধরে আলিম আমার ঘেরে বিষ প্রয়োগ করছে বলে আমার ধারণা।

এ ব্যাপারে অভিযুক্ত আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, রুউতস এর সাথে আমার কোন শত্রুতা নেই। তার ঘেরে কে বিষ দিয়েছে সেটা আমি জানিনা আর আমি নিজেও বিষ প্রয়োগ করিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর