সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিবেন: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান লকডাউনের শেষে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
শনিবার (২৪ এপ্রিল) সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক ব্যবহার করতে হবে।
কাদের বলেন, গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশ বিরোধী অপপ্রচার ও গুজবের জন্য যাদের আইনের আওতায় আনা হয়। তাদের পক্ষ নিয়ে বিরোধী দলের নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরূপ সমালোচনা করে থাকে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রতিদিন বিরোধীরা সরকারের বিরুদ্ধে যা নয় তাই বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না অশ্লিল ভাষায় গালিগালাজ করতে, কিন্তু সেখানে কারও বিরুদ্ধে কি এসব বক্তব্যের কোনো প্রকার হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে?
বার্তাবাজার/ই.এইচ.এম