জয়পুরহাট জেলা শহরের পলিকাদোয়া গ্রামে বাড়ির ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাাঠির আঘাতে রেজাউল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৪ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামের রেজাউল (৪৫) ও মোহাম্মদ আলমের মধ্যে বাড়ির পানির ড্রেন দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে আলমের লাঠির আঘাতে রেজাউল ইসলাম গুরুতর জখম হয়। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি