সেরামকে বলা উচিত অগ্রীম টাকা দিয়েছি ভ্যাকসিন দিতে হবে: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সেরামকে শক্ত ভাষায় বলা উচিত, অগ্রীম টাকা দিয়েছি আমরা। আমাদের ভ্যাক্সিন দিতে হবে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে করোনার টিকা নিতে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা নেন তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর