মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন তিনি।
ওই সম্মেলনে আসিয়ানে সদস্য ১০টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। -খবর বিবিসি
সম্মেলনে মিয়ানমারের চলমান সংকট নিয়েও আলোচনা হবে। সেখানে ব্যক্তিগতভাবে জান্তা প্রধান মিন অং হ্লাইং এর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি।
সংবাদমাধ্যমটির ইন্দোনেশিয়া প্রতিনিধি জানান, মিন অং হ্লাইং-এর সফরকে ঘিরে ইন্দোনেশিয়ায় বিশাল বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে অ্যাকটিভিস্টরা।
বার্তাবাজার/পি