সাগরের তলদেশে বস্তুর সন্ধান, হতে পারে নিখোঁজ সাবমেরিন

৫৩ জন আরোহী নিয়ে নিখোজ হওয়া সাবমেরিনের খোঁজ মিলেছে বলে আশাপ্রকাশ করেছে ইন্দোনেশিয়া নৌবাহিনী।

তারা বলছে, সাগরের তলদেশে এমন একটি জায়গা শনাক্ত করতে পেরেছে যেখানে নিখোজ সাবমেরিনের অংশ পাওয়া যাবে বলে ধারনা করছে।

তারা দাবি করে বলছেন, বালি থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর অঞ্চলে পানির উপরে তেল ভাসতে দেখেছেন এবং সাবমেরিনের অংশবিশেষ দেখতে পেয়েছেন।

এ তথ্য জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আশমাদ রিয়াদ।

এদিকে, এর আগে তারা জানিয়েছিলেন- শনিবারের ভোরের মধ্যে সাবমেরিনটির খোঁজ না পেলে ক্রুদের বাঁচানো সম্ভব হবে না।

এরই মধ্যে সাবমেরিনটির সন্ধান ও উদ্ধারের জন্য সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

এর আগে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করে বলেছিলেন, সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য শনিবার ভোর পর্যন্ত সময় থাকবে।

মেজর জেনারেল আশমাদ রিয়াদ বলেছিলেন, আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে। তাই আমরা সব ধরনের চেষ্টা করছি।

কেআরআই নাঙ্গালা ৪০২ নামের এই সাবমেরিনটি বালি দ্বীপের উপকুলের নিকটবর্তী সমুদ্রে একটি মহড়ায় অংশ নিচ্ছিল।

বুধবার সকালে টর্পেডো মহড়ার অনুমতি চাওয়ার কিছু ক্ষণ পরই হঠাৎ করে সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ সাবমেরিনটি অনুসন্ধানে অংশ নিয়েছে, কমপক্ষে ৬টি যুদ্ধ জাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ।

উদ্ধার কাজের জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া সেখানে জাহাজ পাঠিয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর