আবারো উত্তাপ ছড়াচ্ছে আবহাওয়া, বাড়তে পারে গরম

প্রায় সারা দেশে কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির পর আবারো উত্তাপ ছড়াতে শুরু করেছে আবহাওয়া। বর্তমানে দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ স্থায়ী হতে পারে আরো বেশ কিছুদিন। ফলে তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা রয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফেনী, মাদারীপুর, সন্দ্বীপ, খুলনা, রাজশাহী, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো বাড়ার সম্ভবনা রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর